অস্থির রাজনীতি

অস্থির রাজনীতি

Regular Price: ৳500.00

Special Price ৳400.00

Be the first to review this product

Availability: In stock

Brand: No

অস্থির রাজনীতি

অভিজ্ঞতার সঙ্গে তথ্য ও যুক্তির সংমিশ্রণে আমানুল্লাহ কবীরের লেখাগুলো সমমর্যাদাদায়ক রাজনীতির বিশ্লেষণধর্মী চিত্র, যা একটা বিশেষ সময়ের ছায়া নির্মাণ করে পাঠকের মনে। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এর অভ্যন্তরীণ রাজনীতি নিশ্চল নদীর মতো কখনও কখনও ক্ষণকালের জন্য শান্ত থাকলেও অধিকাংশ সময় পার হয়েছে উত্তাপ ও সংঘাতে। আমাদের রাজনীতিতে এই যে অস্থিরতা ও অনিশ্চয়তা, ব্যক্তি ও দলীয় স্বার্থের প্রাধান্যের কারণে তা সামাল দিতে পারেননি রাজনীতিবিদরা। স্বাধীনতার বয়স ছেচল্লিশ হলেও গণতন্ত্র চর্চা এখনও কৈশোর উত্তরণ করে যৌবনে পদার্পণ করতে পারেনি। এমন অস্বস্তিতে যখন গোটা জনপদ তখন তার উপর হামলা করেছে জঙ্গিবাদ, যা আজ কেবল বাংলাদেশ নয়, সারাবিশ্বের জন্যই ভয়াবহ সমস্যা। সাময়িকভাবে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়, এজন্য অনস্বীকার্যভাবেই দরকার জাতীয় ঐক্য। দুঃখজনক যে, প্রধান ও গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলোতে জাতীয় ঐক্যমত সৃষ্টি না হওয়ায় সমাজে অস্থিরতা কাটছে না। তা দূর করে স্থিতিশীলতা কায়েম করার জন্য রাজনীতিক ও রাজনৈতিক দলগুলোর ভূমিকাই যে প্রধান, তা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। অব্যাহত অগ্রগতির জন্য যা এখন সবচেয়ে প্রয়োজন তা হল জাতির জন্য দিকনির্দেশনা, যা দিতে পারে প্রধান জাতীয় ইস্যুগুলোর ঐক্যমতের ভিত্তিতে স্থায়ী সমাধান। প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীরের পর্যবেক্ষণে এসবই তার লেখায় প্রতিফলিত হয়েছে। তার লেখাগুলো যখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত হয় তখনই তা বহুসংখ্যক পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। এবার লেখাগুলোর মুদ্রিত সংস্করণ প্রকাশিত হল।

প্রচ্ছদ: বিপুল শাহ

ISBN: 978-984-91784-4-6
মূল্য: ৫০০
পৃষ্ঠা সংখ্যা: ২৪৮
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৭
অস্থির রাজনীতি

No Review for "অস্থির রাজনীতি"

Be the first to review this product

Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register

Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.