সত্তর বছর বয়সে, অশক্ত শরীরে ১৯৩২’র এপ্রিলে পারস্য ভ্রমন করেন রবীন্দ্রনাথ। মধ্যযুগে বাংলার সম্রাটের আহ্বানে শিরাজের কবি হাফিজ অপারগ হলেও পারস্য নৃপতির নিমন্ত্রণ অগ্রাহ্য করেননি বাঙালির প্রতিদিনের সূর্য। পারস্য, অধুনা ইরানে রবীন্দ্র চর্চা আর রবির বিভার তালাশ করেছেন কর্মসূত্রে তেহরানে দশক কাটানো আনিসুর রহমান স্বপন। প্রায় দুর্লঙ্ঘ্য ভাষিক দূরত্ব আর মহাফেজখানার মালিন্যের মধ্য থেকে উদ্ভাসিত হয়েছে বিবস্বানের দীপ্ত কিরণ।
লেখক পরিচিতি: আনিসুর রহমান স্বপনের জন্ম ঢাকায়, ১৯৫৭ সালের ৩০ জানুয়ারি।
বরিশাল ব্রজমোহন স্কুলে এসএসসি, ব্রজমোহন কলেজে এইচএসসি, বাংলা সাহিত্যে সম্মান এবং স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কিছুদিন এমফিল এবং ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পিএইচডি পর্যায়ে গবেষণা করলেও তা অসমাপ্ত রেখে ১৯৮৬-৯৬ পর্যন্ত এক দশক ছিলেন তেহরানে। কাজ করেছেন ‘রেডিও তেহরানে’র বাংলা অনুষ্ঠানে।
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
ISBN: 978-984-91340-9-1
মূল্য: ৩৬০
পৃষ্ঠা সংখ্যা: ১৬০
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৭

পারস্যে রবীন্দ্রনাথ