গবেষণার দশানন: গোলাম মুরশিদের সঙ্গে আলাপচারিতা
রাজু আলাউদ্দিন
“গোলাম মুরশিদ তাঁর গবেষণাকর্মের অভিনবত্বের জন্য পাঠকসমাজে এক স্থায়ী আসন পেয়েছেন, আবার বাংলাদেশ ও বাঙালি সমাজকে এক নির্মোহ নিপাট দৃষ্টিকোণে দেখবার ক্ষেত্রেও তিনি বিরল সাহসিকতার পরিচয় দেন বরাবর। এই গ্রন্থে অন্তর্ভুক্ত সাক্ষাৎকারে স্বাভাবিকভাবে তাঁর গবেষক ও লেখকসত্তা বিষয়ক কথকতা যেমন হাজির হয়েছে, তেমনি উঠে এসেছে বর্তমান বাংলাদেশ সম্পর্কে তাঁর বহু চাঁছাছোলা অথচ নির্মম সত্য পর্যবেক্ষণ। সাক্ষাৎকারগুলোয় ধীরে ধীরে উন্মোচিত হয়েছে গোলাম মুরশিদের চোখে উঠে আসা স্বদেশের ক্ষয় ও সম্ভাবনার অনুপুক্সক্ষ আলেখ্য। বরেণ্য এই লেখকের অনেক ভাবনা অস্বস্তিকর, এ কথা সত্যি, কিন্তু তা এড়িয়ে যাওয়াও অসম্ভব। গোলাম মুরশিদের সাহসী আলাপ আর রাজু আলাউদ্দিনের সুযোগ্য সঙ্গতে সাক্ষাৎকারের এই বইটি যেকোনো মননশীল পাঠকের জন্যই অবশ্যপাঠ্য হয়ে উঠেছে।” –মুহিত হাসান
প্রচ্ছদ: সৌম্যেন পাল
আইএসবিএন: 978-984-93091-5-4
পৃষ্ঠা: ১৩২
মূল্য: ৩৬০ টাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২০