বিতর্ক: মাতৃভাষায় বিজ্ঞান
সম্পাদক: রাজু আলাউদ্দিন, ড. ফারসীম মান্নান মোহাম্মদী
বাংলায় বিজ্ঞানবিষয়ক লেখালেখির একটি অভিনব অভিঘাত হলো ব্লগ| কিছুটা প্রমিতকরণের অভাব থাকলেও দেখা যায় তরুণ ব্লগাররা পরিভাষার সমস্যাকে সুন্দরভাবে পাশ কাটিয়ে তরতর করে বিজ্ঞান সাহিত্য লিখে চলেছেন। অনলাইন ব্লগের সূত্র ধরেই একটি পুরনো বিতর্ক আবার শোনা যাচ্ছে। সেটা হলো বাংলা ভাষা বিজ্ঞানের জন্য আদৌ উপযোগী কিনা।
সেই প্রসঙ্গেই এই সংকলন। এতে পূর্বোক্ত মূল লেখাগুলির পাশাপাশি ঠাঁই পেয়েছে এই সংক্রান্ত অনতিপ্রাচীন ভাবনাগুচ্ছের এক অসামান্য সংকলন। কুদরাত-ই-খুদা, আবদুল্লাহ আল-মুতী, মুহাম্মদ ইব্রাহীম, এ. এম. হারুন-অর-রশীদ, জহুরুল হক, আলী আসগর, মুহম্মদ জাফর ইকবালের মতো বিজ্ঞানীদের ভাবনা-চিন্তা। রয়েছে ইতিহাসবিদ শরদিন্দু শেখর রায়ের চমৎকার ঐতিহ্য বয়ান। ইতিহাসের অক্ষুন্ন বয়ান রক্ষার্থে সংযোজিত হয়েছে সত্যেন বসু ও প্রফুল্লচন্দ্র রায়ের লেখাও। এই সংকলনের প্রতিটি রচনা তাই যেন হিরণ্যগর্ভ-থার্ড মিলেনিয়ামের ব্লগীয় সংস্কৃতির তরুণ থেকে শুরু করে গত শতাব্দীর প্রথম মুসলিম ডক্টরেটের বিজ্ঞানের ভাষাচিন্তা। আধুনিক বাংলাভাষী পাঠকের জন্য এই সংকলনটি নতুন চিন্তার খোরাক দেবে।
প্রচ্ছদ: মোতাসিম বিল্লাহ পিন্টু
ISBN: ৯৭৮-৯৮৪-৯৩০৮৯-৯-৭
মূল্য: ৫৫০
পৃষ্ঠা সংখ্যা: ২৫৬
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৮